সোমবার | ২৫ মে, ২০২৬ | ১১ জ্যৈষ্ঠ, ১৪৩৩

আগারগাঁও থেকে ২৯৬ লিটার অকটেন-ডিজেল জব্দ করেছে পুলিশ

স্টাফ রিপোর্টার

রাজধানীর আগারগাঁও এলাকায় অভিযান চালিয়ে ২৯৬ লিটার অকটেন ও ডিজেল জব্দ করেছে র‍্যাব-২ এর ভ্রাম্যমান আদালত। এ সময় দুইটি প্রতিষ্ঠান কে জরিমানা করা হয়।

‎বৃহস্পতিবার (২ এপ্রিল) শেরে বাংলা নগর থানার আগারগাঁও এলাকায় অভিযান পরিচালনা করে র‌্যাবের এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মো. আবু হাসান।

‎র‌্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. শামসুল ইসলাম বলেন, রাজধানীর শেরেবাংলা নগরের আগারগাঁও এলাকায় ২টি প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করে র‌্যাব-২ এর ভ্রাম্যমান আদালত। অভিযান পরিচালনা করে দুইটি প্রতিষ্ঠান থেকে ১৫৮ লিটার অকটেন এবং ১৩৮ লিটার ডিজেলসহ মোট ২৯৬ লিটার জ্বালানি তেল মজুত অবস্থায় জব্দ করা হয়। পরবর্তীতে র‌্যাবের ভ্রাম্যমান আদালত দুই প্রতিষ্ঠান মোট দুই হাজার টাকা জরিমানা করে তাদের সতর্ককতামূলক নির্দেশনা প্রদান করেন।

‎তিনি আরও জানান,জ্বালানি সংকট নিরসনে র‌্যাব-২ এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD