বাংলাদেশের বিভিন্ন ঔষধ কোম্পানিতে কর্মরত ম্যানেজারবৃন্দের সংগঠন
এক্সিকিউটিভ ক্লাব, গোপালগঞ্জ এর ২০ বছর পূর্তি উপলক্ষ্যে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন সম্পন্ন হয়েছে।।
আজ (মঙ্গলবার) সকালে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল চত্বরে বিভিন্ন জাতের ফলজ, বনজ ও ঔষধি বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন করেন ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক
ডা: জীবিতেষ বিশ্বাস। এসময় গোপালগঞ্জ এক্সিকিউটিভ ক্লাবের উপদেষ্টা ডাঃ মো: আহমাদুল কবীর এবং সভাপতি সরদার গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক বিশ্বজিৎ সরকার ও ম্যানেজারবৃন্দ উপস্থিত ছিলেন।
বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন শেষে গোপালগঞ্জ এক্সিকিউটিভ ক্লাবের নেতৃবৃন্দ হাসপাতাল কম্পাউন্ডের বিভিন্ন স্পটে শতাধিক পেয়ারা, কদবেল, হরীতকী, বহেরা সহ বনজ বৃক্ষের চারা রোপন করেন।
পরে, আরও শতাধিক চারা শ্রমজীবী মানুষের মানুষের মাঝে বিতরণ করা হয়।









