জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার ও প্রতিশ্রুতি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। বলেছেন, আশা করছি দ্রুত সময়ের মধ্যেই জুলাই সনদ স্বাক্ষর হবে।
আজ শুক্রবার (১ আগস্ট) দুপুরে চট্টগ্রামে হাটহাজারী মাদ্রাসার প্রধান শেখ আহমেদ ও মহাপরিচালক মুফতি খলিল আহমেদ কাসেমীসহ সংশ্লিষ্টদের সাথে সৌজন্য সাক্ষাত শেষে এ কথা বলেন তিনি।
এসময় সালাহউদ্দিন আহমদ বলেন, ঐকমত্য কমিশনের ৮২৬টি প্রস্তাবের মধ্যে ৫১টি বাদে বাকি বিষয়গুলোতে বিএনপির কোনো দ্বিমত নেই। এ সময় জুলাই সনদ বাস্তবায়নে প্রয়োজনীয় সকল প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, আগামী ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন আয়োজনে কোনো বাঁধা দেখছে না বিএনপি। আশা করছি সরকার দ্রুত নির্বাচনের বিষয়ে সুস্পষ্ট বক্তব্য দেবে।
এর আগে, হেফাজত ইসলামের সাবেক আমির মাওলানা শাহ আহমদ শফীর কবর জিয়ারত করেন বিএনপি নেতারা।









