বৃহস্পতিবার | ১৪ মে, ২০২৬ | ৩১ বৈশাখ, ১৪৩৩

থার্ড টার্মিনাল চালু হলে যাত্রী ধারণ ক্ষমতা বাড়বে দ্বিগুণ: বেবিচক চেয়ারম্যান

স্টাফ রিপোর্টার

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এর থার্ড টার্মিনাল চালু হলে যাত্রী ধারণ ক্ষমতা দেড় থেকে প্রায় দ্বিগুণ বৃদ্ধি পাবে বলে জানিয়েছেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোস্তফা মাহমুদ সিদ্দিক।

আজ বৃহস্পতিবার (১৪ মে) এভিয়েশন খাতের সংগঠন বাংলাদেশ এভিয়েশন ট্যুরিজম জার্নালিস্ট এসোসিয়েশন (বাটজা)-এর সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এ তথ্য জানান। এ সময় বাটজার ১৫ সদস্যের একটি প্রতিনিধি দল উপস্থিত ছিল।

বেবিচক চেয়ারম্যান বলেন, থার্ড টার্মিনালে যাত্রীসেবার মান উন্নয়নে আধুনিক ইমিগ্রেশন ও অটোমেটেড কাস্টমস সুবিধা যুক্ত করা হবে। এছাড়া মাল্টি-লেভেল কার পার্কিং সুবিধা থাকায় যানজটও কমে আসবে। সেখানে প্রায় ১ হাজার ২০০ গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা থাকবে।

তিনি আরও বলেন, থার্ড টার্মিনালে নেটওয়ার্ক সংক্রান্ত কোনো বড় সমস্যা নেই। রিপিটার স্থাপন করা হলে মোবাইল নেটওয়ার্ক কাভারেজ আরও বাড়বে।

এভিয়েশন খাতে সরকারের অগ্রাধিকার প্রসঙ্গে এয়ার ভাইস মার্শাল মোস্তফা মাহমুদ সিদ্দিক বলেন, প্রধানমন্ত্রী প্রয়োজনীয় দিকনির্দেশনা দিচ্ছেন। দ্রুততম সময়ের মধ্যে থার্ড টার্মিনালের অপারেশনাল কার্যক্রম শুরু করা হবে।

তিনি জানান, বগুড়া, ঈশ্বরদী, ঠাকুরগাঁও ও লালমনিরহাটসহ বন্ধ থাকা আটটি বিমানবন্দর পুনরায় চালুর প্রক্রিয়াও চলমান রয়েছে।

বর্তমানে বিমানবন্দরটির যাত্রী ধারণ ক্ষমতা ১৩ মিলিয়ন উল্লেখ করে তিনি বলেন, থার্ড টার্মিনাল চালু হলে তা বেড়ে ১৯ মিলিয়নে পৌঁছাবে। এর ফলে আরও বেশি বিমান পরিচালনার সুযোগ তৈরি হবে এবং আয়ও বাড়বে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD