মঙ্গলবার | ১৬ জুন, ২০২৬ | ২ আষাঢ়, ১৪৩৩

ফুটবলে ইংল্যান্ডের সাপোর্টার প্রধানমন্ত্রী তারেক রহমান

স্টাফ রিপোর্টার

ফুটবল বিশ্বকাপ এলেই বাংলাদেশে যে চেনা উন্মাদনা শুরু হয়, তার হাওয়া থেকে বাদ যান না দেশের শীর্ষ রাজনৈতিক পরিবারের সদস্যরাও। সাধারণ মানুষের মতো রাজনৈতিক ব্যক্তিত্ব ও তাদের পরিবারের প্রিয় দল নিয়ে কৌতুহলের শেষ নেই। ২০২৬ বিশ্বকাপ ফুটবলের এই ভরা মৌসুমে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনেও বইছে বিশ্বকাপের হাওয়া।

দেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের ফুটবলপ্রীতি এবং ক্রীড়াঙ্গন নিয়ে তার আগ্রহের কথা সবার জানা থাকলেও, এবার জানা গেল বিশ্বমঞ্চে তার প্রিয় দলের নাম। দীর্ঘ সময় যুক্তরাজ্যে বসবাসের কারণে ফুটবলার হ্যারি কেইনদের থ্রি-লায়ন্স বা ইংল্যান্ড দলকে সমর্থন করেন প্রধানমন্ত্রী। সাংবাদিকদের তিনি নিজেই বলেন, অনেকদিন ইংল্যান্ডে থাকার সুবাদেই তিনি এই দলের সমর্থক।

প্রধানমন্ত্রীর ইংল্যান্ড প্রীতির দিনে ঐতিহ্যগতভাবেই এই পরিবারে জড়িয়ে আছে সেলেসাওদের নাম। বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ফুটবলে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল দলের একনিষ্ঠ সমর্থক হিসেবে পরিচিত ছিলেন। অনেকের ধারণা, দাদীর সেই চেনা সাম্বা ফুটবলের ঐতিহ্য ধরে রেখেছেন নাতনী জাইমা রহমান। বিশ্বকাপ ফুটবলকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড আইডির স্টোরিতে একটি বিশেষ ছবি শেয়ার করেছেন তিনি। যেখানে দেখা যায়, ২০০২ সালের জাপান-দক্ষিণ কোরিয়া বিশ্বকাপের সময় ব্রাজিলের কিংবদন্তি স্ট্রাইকার রোনালদো নাজারিও বিমান থেকে নামছেন এবং হাতে একটি ভিডিও ক্যামেরা ধরে আছেন।

জাইমা রহমান তার এই রহস্যময় স্টোরির ক্যাপশনে লিখেছেন, ‘আপনারা কি রেডি?’। শুধু তাই নয়, ব্রাজিলের ফুটবল উন্মাদনাকে আরও ফুটিয়ে তুলতে স্টোরির ব্যাকগ্রাউন্ডে তিনি যুক্ত করেছেন বিখ্যাত ‘সার্জিও মেন্ডেজ অ্যান্ড ব্রাজিল ৬৬’ গানটি।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD