মঙ্গলবার | ২৯ সেপ্টেম্বর, ২০২৬ | ১৪ আশ্বিন, ১৪৩৩

মদাপুর, রাজবাড়ী

মদাপুর বাজারের বেহাল রাস্তা সংস্কারে দ্রুত ব্যবস্থা নেওয়ার আবেদন

ফাহিম আদর

রাজবাড়ীর কালুখালী উপজেলার মদাপুর বাজারের অভ্যন্তরীণ রাস্তা দীর্ঘদিন ধরে ক্ষতিগ্রস্ত থাকায় জনসাধারণের চলাচলে দুর্ভোগ সৃষ্টি হচ্ছে। রাস্তাটি দ্রুত সংস্কার ও চলাচলের উপযোগী করার জন্য উপজেলা নির্বাহী অফিসারের দৃষ্টি আকর্ষণ করে আবেদন জানিয়েছে জাগ্রত তরুণ সোসাইটি।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, এ রাস্তা দিয়ে প্রতিদিন বাজারের ব্যবসায়ী, ক্রেতা-বিক্রেতা ও সাধারণ মানুষের পাশাপাশি ইউনিয়ন পরিষদ, ভূমি অফিস, মসজিদ ও মন্দিরে আগত মানুষ যাতায়াত করেন।

সরকারি মার্কেট নির্মাণকাজ চলাকালে রাস্তার বিভিন্ন অংশ দেবে গিয়ে ক্ষতিগ্রস্ত হয়। বর্তমানে স্বাভাবিক সময়েও চলাচলে অসুবিধা হচ্ছে এবং বর্ষাকালে পানি ও কাদা জমে পরিস্থিতি আরও দুর্ভোগপূর্ণ হয়ে ওঠে।

এ বিষয়ে জাগ্রত তরুণ সোসাইটির সভাপতি ইঞ্জিঃ ফাহিম ফয়সাল আদর কালুখালী উপজেলা নির্বাহী অফিসার বরাবর ই-মেইলের মাধ্যমে আবেদন করেছেন। আবেদনে রাস্তাটি সরেজমিনে পরিদর্শন করে জরুরি ভিত্তিতে মেরামত ও চলাচলের উপযোগী করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD