“বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ”—এ স্লোগানকে সামনে রেখে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার গাড়াগঞ্জ বাসস্ট্যান্ডে শুক্রবার সকালে শ্রমজীবী মানুষের মাঝে বনজ, ফলজ ও ঔষধি গাছের চারা বিনামূল্যে বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়েছে।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষনা অনুযায়ী দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে এ কর্মসূচি পালন করা হয়।
“একটি চারা আজ, সবুজ ভবিষ্যৎ আগামীকাল”—এই বার্তাকে সামনে রেখে শত শত শ্রমজীবী মানুষের হাতে বনজ, ফলজ ও ঔষধি গাছের চারা তুলে দেন ঝিনাইদহ জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক ও শৈলকুপা উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মো: রাজিবুল ইসলাম।
তিনি উমেদপুর ইউনিয়ন বিএনপির জনপ্রিয় ত্যাগী নেতা কেরামত আলীর সুযোগ্য পুত্র।
উদীয়মান তরুন নেতা রাজিবুল ইসলাম জানান, “সবুজায়নে উন্নয়নের চাবিকাঠি”। পাশাপাশি পরিবেশ রক্ষা, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, জীববৈচিত্র্য সংরক্ষণ, সুস্থ জীবন নিশ্চিত করা এবং সবুজ বাংলাদেশ গড়ে তুলতে আজকের এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।









