শুক্রবার | ২৫ সেপ্টেম্বর, ২০২৬ | ১০ আশ্বিন, ১৪৩৩

কালুখালী

উঠান বৈঠক করলেন মাজবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী শাহীন

শহিদুল ইসলাম

বৃহস্পতিবার রাত ১০ টায় রাজবাড়ীর কালুখালী উপজেলার মাজবাড়ী ইউনিয়ন পরিষদের এক চেয়ারম্যান পদপ্রার্থী উঠান সভা সম্পন্ন করেছে। সম্ভাব্য ওই চেয়ারম্যান পদপ্রার্থীর নাম সাইদুল ইসলাম শাহিন।সে মাজবাড়ী ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি।
মাজবাড়ীর কয়ারদী গ্রামে অনুষ্ঠিত ওই সভার সভাপতিত্ব করেন আবুল কাশেম মোল্লা।
মোস্তাফিজুর রহমান মোস্তাক পরিচালিত সভায় সাইদুল ইসলাম শাহিন,আতাউর রহমান,মোঃ মোস্তফা মন্ডল,মোঃ চুন্নু মন্ডল,
মোসলেম উদ্দিন,মোশারফ হোসেন,আতাই মন্ডল,আলী হাসান,খাইরুল ইসলাম, আসাদ শিকদার,মঞ্জুরুল ইসলাম,ওমর আলী বাবন প্রমুখ বক্তব্য রাখেন।
উঠান সভায় সাইদুল ইসলাম শাহিন জানান, ফ্যাসিবাদ আমলে আমি নানা নির্যাতন,নিপিড়ন সহ্য করেছি।জেল খেটেছি।তারপরও কর্মীদের পাশে থেকেছি।এজন্য দল আমাকেই প্রার্থী ঘোষনা দিবে। তাই আপনারা আমার জন্য কাজ করুন।
তিনি বলেন,ইতিপূর্বে আমার পিতা জলিল মিয়া,ভাই নুরুজ্জামান হারুন ও খাইরুজ্জামান খায়ের মাজবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান  হিসেবে দায়িত্ব পালন করেছেন। আমি তাদের অসম্পন্ন কাজ সম্পন্ন করে মাজবাড়ীকে মডেল ইউনিয়ন পরিষদ হিসেবে গড়ে তুলতে চাই।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD