শুক্রবার | ২৫ সেপ্টেম্বর, ২০২৬ | ১০ আশ্বিন, ১৪৩৩

কালুখালী

কালুখালীতে প্রতিবেশিকে নিয়ে ফেইসবুকে মেয়ের পোস্টঃ বাবাকে পিটিয়ে হত্যা

জুয়েল সর্দার

রাজবাড়ীর কালুখালীতে একটি ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে বিরোধের জেরে নজরুল ইসলাম খান (৬০) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গোলাপী বেগম নামে এক নারীকে আটক করেছে পুলিশ। নিহত নজরুল ইসলাম উপজেলার বোয়ালিয়া গ্রামের বাসিন্দা। তার তিন মেয়ে ও এক ছেলে রয়েছে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার বোয়ালিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র ও নিহতের পরিবারের অভিযোগ, ঘটনার সূত্রপাত একটি ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে। ‘Ru Na’ নামের একটি ফেসবুক আইডি থেকে দেওয়া স্ট্যাটাসে লেখা হয়— “কিরে শুনলাম এলাকার কোন ফেরেশতা হুজুরিনির মেয়ে বলে কট খাইলো? সবাই চুপ কেন এখন?”

ওই স্ট্যাটাসের নিচে একই আইডি থেকে করা একটি কমেন্টে লেখা হয়— “এতদিন এলাকার মধ্যে নিজে আকাম করে বেড়াইছে এখন আবার মেয়েও তাই শুরু করছে ১১-১২ বছর এর মেয়েও এইসব করে মানুষ দেখেও মুখ বন্ধ করে রাখছে আর মানুষের ড্রেস আপ নিয়ে কথা বলে নিজের মেয়ের ড্রেস আপ কি সোনা আর তোমার মেয়ে এখন কি করে তোমার মতোই বানাইছ মাইয়ারে ”

ফেসবুকের ওই পোস্ট ও মন্তব্যকে কেন্দ্র করে স্থানীয়ভাবে বিরোধের সৃষ্টি হয় বলে জানা গেছে। এরই জের ধরে শুক্রবার সকালে নজরুল ইসলাম ও তার পরিবারের সঙ্গে প্রতিবেশী ইমান সরদার, তার স্ত্রী বুলু, ছেলে তুহিন ও মেয়ে গোলাপীর বিরোধ ও সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহতের পরিবারের অভিযোগ, সংঘর্ষের একপর্যায়ে নজরুল ইসলাম খানকে বেধড়ক মারধর করা হয় এবং তার মাথায় আঘাত করা হয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে তার মৃত্যু হয়।

নিহতের মেয়ে রুনা বলেন, আমার ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে প্রতিবেশীদের সঙ্গে তাদের বিরোধের সৃষ্টি হয়। পরে তারা হামলা চালিয়ে তার বাবাকে বেধড়ক মারধর করেন। মারধরের একপর্যায়ে মাথায় আঘাত করা হলে ঘটনাস্থলেই তার বাবা মারা যান। তিনি এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।

খবর পেয়ে কালুখালী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নজরুল ইসলাম খানের মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়। ঘটনাস্থল থেকে একটি লাঠিও উদ্ধার করেছে পুলিশ।

পাংশা সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ রাকিবুর রহমান বলেন, “তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পিটিয়ে হত্যা করা হয়েছে। ঘটনাস্থল থেকে একটি লাঠি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় গোলাপী বেগম নামে এক নারীকে আটক করা হয়েছে। মরদেহ উদ্ধারের পর মর্গে পাঠানো হয়েছে।” ঘটনার প্রকৃত কারণ ও হত্যাকাণ্ডে কারা জড়িত, তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

 

 

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD