বাংলাদেশের অন্যতম খ্যাতিমান কার্ডিয়াক সার্জন ডাক্তার মোমিনুজ্জামান এর মা- এবং রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের শাশুড়ি গতকাল ঢাকার কন্টিনেন্টাল হাসপাতালে (সাবেক ইউনাইটেড হাসপাতাল) চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কয়েকদিন আগে হাসপাতালে তাকে দেখতে গিয়েছিলেন বাংলাদেশের রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মরহুমার ১ম জানাযা আজ রাজবাড়ী রেলওয়ে মাঠে অনুষ্ঠিত হয়। পরে ২য় জানাযা পাংশার যশাই ইউনিয়ন স্কুল মাঠে জোহরের নামাজের পর অনুষ্ঠিত হয়।
জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর স্বামীর কবরের পাশে তাকে সমাহিত করা হয়।
মরহুমার মৃত্যুতে পরিবার, আত্নীয় -স্বজন ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে আসে। সবাই মরহুমার রুহের মাগফিরাত কামনা করে দোয়া করেন এবং শোকাগ্রস্থ পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।









