মঙ্গলবার | ৪ আগস্ট, ২০২৬ | ২০ শ্রাবণ, ১৪৩৩

মধুখালী

মধুখালীতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী পদে নিয়োগ পরীক্ষার সার্বিক প্রস্তুতি সম্পন্ন: জানালেন ইউএনও

রাকিবুল হাসান

ফরিদপুরের মধুখালী উপজেলায় ফ্যামেলি কার্ড জরিপ-২০২৬-এর আওতায় তথ্য সংগ্রহকারী পদে নিয়োগের লক্ষ্যে ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা আগামী ৪ আগস্ট (মঙ্গলবার) অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পৃথক ১১টি পরীক্ষা বোর্ড গঠন করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে বাস্তবায়নাধীন ‘ফ্যামেলি কার্ড কর্মসূচি’ সফলভাবে বাস্তবায়নের জন্য তথ্য সংগ্রহকারী নিয়োগের অংশ হিসেবে এ পরীক্ষা নেওয়া হবে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, মধুখালী পৌরসভা এবং উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রার্থীদের সুবিধার্থে উপজেলা পরিষদ, কৃষি, মৎস্য, প্রাণিসম্পদ, সমাজসেবা, প্রকল্প বাস্তবায়ন, আইসিটি প্রশিক্ষণ কেন্দ্র, মাধ্যমিক শিক্ষা, শিক্ষা ও নির্বাচন অফিসসহ বিভিন্ন সরকারি দপ্তরে পরীক্ষা বোর্ড গঠন করা হয়েছে। প্রতিটি বোর্ডে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের সদস্য হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।

৪ আগস্ট সকাল ১০টা থেকে নির্ধারিত বোর্ডে ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। সংশ্লিষ্ট প্রার্থীদের নির্ধারিত সময়ে প্রয়োজনীয় কাগজপত্রসহ উপস্থিত থাকার জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।
এই বিষয়ে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদুর রহমান বলেন- স্বচ্ছ, নিরপেক্ষ ও সুষ্ঠু উপায়ে নিয়োগ কার্যক্রম সম্পন্ন করতে সকল প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD