বহুল প্রতীক্ষিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে।
উৎসবমুখর ও অনেকটা শান্তিপূর্ণ পরিবেশে মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকেল ৪টায় ভোটগ্রহণ শেষ হয়। এর আগে সকাল ৮টায় শুরু হয়ে ভোট চলে বিকেল ৪টা পর্যন্ত। টানা ৮ ঘণ্টা ক্যাম্পাসের আটটি কেন্দ্রে ভোটগ্রহণ করা হয়।
ডাকসুর নির্বাচন কমিশন জানিয়েছিল, যদি বিকেল ৪টার মধ্যে কেউ এসে ভোটারদের লাইনে দাঁড়ায়, তাহলে যত দেরিই হোক তাকে ভোটদানের সুযোগ দেওয়া হবে।
তবে অধিকাংশ কেন্দ্র ঘুরে শেষ সময়ে লাইনে ভোটারদের উপস্থিতি দেখা যায়নি।









