শুক্রবার | ১ মে, ২০২৬ | ১৮ বৈশাখ, ১৪৩৩
মোস্তফা সরওয়ার ফারুকী

অসুস্থ সংস্কৃতি উপদেষ্টা, এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় প্রেরণ

কক্সবাজার প্রতিনিধি

‘অসুস্থবোধ করায়’ কক্সবাজার থেকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় পাঠানো হয়েছে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীকে শনিবার (১৬ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে কক্সবাজার বিমানবন্দর থেকে বিশেষ হেলিকপ্টারে (এয়ার অ্যাম্বুলেন্স) উপদেষ্টাকে ঢাকায় নিয়ে নিয়ে যাওয়া হয়।

কক্সবাজারের সিভিল সার্জন ডা. মোহাম্মদুল হক গণমাধ্যমকে বলেন, হঠাৎ ফুড পয়েজনিংয়ের ফলে উপদেষ্টার ডিহাইড্রেশন হয়। প্রাথমিক চিকিৎসার পর তিনি কিছুটা ভালো অনুভব করছিলেন। কিন্তু সন্ধ্যার পর হঠাৎ শারীরিক অবনতি অনুভব করলে তিনি ঢাকায় ফিরে যেতে মনস্থির করেন। প্রাথমিক চিকিৎসার পর ওনাকে রাতেই ঢাকায় পাঠিয়ে দেওয়া হয়েছে।

কক্সবাজার জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মো. জসীম উদ্দিন চৌধুরী জানান, শারীরিক অসুস্থতার কারণে উপদেষ্টা ঢাকায় ফিরে গেছেন। যেহেতু এটি সরকারি সফর ছিল সে অনুযায়ী আমরা তাকে প্রটোকল দিয়েছি। কক্সবাজার বিমানবন্দর হয়ে তিনি ঢাকার পথে উড়াল দেন।

জেলা প্রশাসন সূত্র জানায়, চারদিনের সরকারি সফরে শুক্রবার বিকেলে মোস্তফা সরওয়ার ফারুকী কক্সবাজারে আসেন এবং শনিবার বিকেল পর্যন্ত সফরসূচি অনুযায়ী বেশ কিছু কর্মসূচিতে অংশ নেন। তিনি পাঁচ তারকা হোটেল ওশান প্যারাডাইসে অবস্থান করছিলেন।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD