বৃহস্পতিবার | ৩০ এপ্রিল, ২০২৬ | ১৭ বৈশাখ, ১৪৩৩

টাঙ্গাইলে পিকআপ ও মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইল জেলার ধনবাড়ীতে পিকআপ ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে একজন। আজ বৃহস্পতিবার (৭ আগষ্ট) সকাল আটটার দিকে ধনবাড়ী উপজেলার নল্লার বটতলা বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, জামালপুরের মেলান্দহ উপজেলার ৫ নং চর এলাকার মোহাম্মদ জিন্নাত আলী ছেলে আল আমিন (৩০), চর পালিশা গ্রামের মোহাম্মদ আমিনুল হকের ছেলে স্বপন মিয়া (৩৫) ও জামালপুর সদর উপজেলার হাসিল মনিকা বাড়ির নুর ইসলামের ছেলে মোহাম্মদ জুয়েল (৩২)।

ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম শহীদুল্লাহ জানায়, জামালপুর থেকে ছেড়ে আসা মোটরসাইকেলটি উপজেলার টাঙ্গাইল-জামালপুর আঞ্চলিক মহাসড়কের নল্লার বটতলা এলাকায় পৌঁছালে জামালপুরগামী পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পিকআপের চালক ও মোটরসাইকেল চালক, মোটরসাইকেলের এক আরোহী নিহত হন।

গুরুতর আহত মোটরসাইকেলের আরেক আরোহীকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD