আলমডাঙ্গার কৃতী সন্তান আইলহাঁস ইউনিয়নের হাড়োকান্দী গ্রামের ড. আবদুস সবুর বস্ত্র অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে যোগদান করলেন।
তিনি বাংলাদেশ সরকারের সাবেক যুগ্ম সচিব ছিলেন। পরবর্তীতে ২০২৪ সালের ৫ আগস্টের পর রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।
সর্বশেষ ২০২৬ সালে নতুন সরকার গঠনের পর বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের এক বছর মেয়াদে চুক্তিভিত্তিকভাবে এই পদে নিয়োগ লাভ করেন।









