শনিবার | ৩০ মে, ২০২৬ | ১৬ জ্যৈষ্ঠ, ১৪৩৩

কালুখালী

ধানের শীষ প্রতীক বিজয়ী করতে ‌হবে-হারুন অর রশিদ

আবু সাঈদ

জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক হারুন অর রশীদ বলেছেন,বিএনপির দলীয় মনোনয়ন যাকেই দেওয়া হোক,সকলে তার জন্য কাজ করতে হবে।ধানের শীষ প্রতীক বিজয়ী করতে হবে। মনোনয়ন প্রাপ্তী নিয়ে কেউ যেন রং ছোড়াছুড়ি না করে,
সেদিকে সজাগ থাকার জন্য তিনি নেতা কর্মীদের প্রতি অনুরোধ জানান। তিনি বলেন তারেক রহমানের নির্দেশে আমরা মাঠে কাজ করব দলের নির্দেশনাকে অবশ্যই প্রাধান্য দিব, নমিনেশন পেয়ে খুশিতে আত্মহারা না হয়ে বিজয়ী হওয়ার জন্য কাজ করুন।দল যদি অধিক যোগ্য লোককে নমিনেশন না দিয়ে দ্বিতীয় কোন কর্মীকে নমিনেশন প্রদান করে তাহলে দলকে ভালোবেসে দলের সিদ্ধান্ত অনুযায়ী কাজ করতে হবে।
তিনি সোমবার সন্ধায় রাজবাড়ীর কালুখালী উপজেলা বিএনপির কার্যালয়ে নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন।
সভায় বিশেষ অতিথি হিসেবে কালুখালী উপজেলা বিএনপির সহসভাপতি ওবায়দুল কবির কুন্নু, সাধারন সম্পাদক এড. রকিবুল হাসান রুমা, সাংগঠনিক সম্পাদক মেহেদি হাসান তোতা, পাংশা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রিংকু, সাংগঠনিক সম্পাদক শাহজালাল মিয়া, উপজেলা ছাত্রদলের সভাপতি জামাল খান, সাধারণ সম্পাদক আহাদুজ্জামান সূর্য প্রমুখ বক্তব্য রাখেন।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD