শুক্রবার | ১ মে, ২০২৬ | ১৮ বৈশাখ, ১৪৩৩

নবীনগর

নবীনগরে নার্সকে মারধরের ঘটনায় বিএনএ মহাসচিবের ঘটনাস্থল পরিদর্শন

তানজিনা আক্তার শিলা,

তানজিনা আক্তার শিলা,নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধিঃ
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্সকে মারধর করে মাথা ফাটিয়ে দেয়ার ঘটনায় বাংলাদেশ নার্সিং এসেসিয়েশনের (বিএনএ) মহাসচিব আসাদুজ্জামান জুয়েল রবিবার (১৭ আগস্ট) দুপুরে হামলার ঘটনাস্থল (হাসপাতাল) পরিদর্শন করেন।
এ সময় তার সাথে বিএনএ’র ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির সভাপতি কোহিনুর বেগম ও সাধারণ সম্পাদক নাছিমা বেগমসহ বিএনএ’র সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ সময় বিএনএ কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দকে স্বাগত জানান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত বিএনএ’র সংশ্লিষ্টরা। পরে বিএনএ মহাসচিব ও নেতৃবৃন্দ মারধরে আহত হাসপাতালে চিকিৎসা নেয়া সেলিনা সুলতানাকে দেখতে যান ও তার খোঁজ খবর নেন।
এ বিষয়ে বিএনএ মহাসচিব আসাদুজ্জামান জুয়েল বলেন, হাসপাতালে কর্তব্যরত অবস্থায় একজন নার্সকে মেরে মাথা ফাটিয়ে দেয়ার ঘটনাটি খুবই উদ্বেগজনক। আমরা এ ঘটনার সঙ্গে জড়িতদের কঠোর শাস্তি চাই। পাশাপাশি এ ঘটনার পরপর তাৎক্ষণিক প্রয়োজনীয় মামলা, গ্রেপ্তার ও পদক্ষেপ নেওয়ায় ব্রাহ্মণবাড়িয়া সিভিল সার্জন, হাসপাতাল কর্তৃপক্ষ ও পুলিশ প্রশাসনকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। এ সময় বিএনএ নেতৃবৃন্দের সঙ্গে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচএ) ডা. কিশলয় সাহা ও আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. তামিম রায়হান উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, গত শুক্রবার দুপুরে শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি থাকা জরিনা বেগম নামের এক রোগীকে সেবা দিতে দেরী করায় রোগীর স্বজনেরা সেলিনা সুলতানা নামের নার্সকে মারধর করে মাথা ফাটিয়ে দেয়। পরে এ ঘটনায় হাসপাতালের আরএমও বাদী হয়ে নবীনগর থানায় মামলা করলে পুলিশ রোগী জরিনা বেগমের ছেলে রায়হান (২৪) নামের এজহারভুক্ত আসামিকে গ্রেফতার করে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD