বৃহস্পতিবার | ২৭ আগস্ট, ২০২৬ | ১২ ভাদ্র, ১৪৩৩

নীলফামারী

পরকীয়া প্রেমের জেরে প্রেমিক-প্রেমিকা আটক

জেলা প্রতিনিধি

 

নীলফামারীর জলঢাকা উপজেলার গোলমুন্ডা ইউনিয়নের ১নং ওয়ার্ড কাকড়া বাজার সংলগ্ন এলাকায়।পরকীয়া প্রেমের অভিযোগে এক নারী ও তার কথিত প্রেমিককে আটক করেছে স্থানীয়রা। পরে তাদের পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয় বলে জানা গেছে।

আটককৃত হলেন জলঢাকা উপজেলার হাড়োয়া শিমুলবাড়ী গ্রামের মফিজার রহমানের ছেলে মোস্তাকিন এবং ডিমলা উপজেলার ফুটানির হাট এলাকার গয়া বাড়ী ইউনিয়নের আবুল হোসেন ওরফে মঙ্গুলুর ছেলে তহিবুলের স্ত্রী শারমিন।

স্থানীয় সূত্র ও পারিবারিক অভিযোগে জানা যায়, দীর্ঘদিন ধরে মোস্তাকিন ও শারমিনের মধ্যে পরকীয়া সম্পর্ক ছিল। বিষয়টি এলাকায় জানাজানি হলে মঙ্গলবার বিকেলে উভয়কে আটক করে পরিবারের লোকজন।

শারমিনের স্বামী তহিবুল অভিযোগ করে বলেন, “দীর্ঘদিন ধরে আমার স্ত্রী মোস্তাকিনের সাথে যোগাযোগ রাখছিল। বিষয়টি আমরা হাতেনাতে ধরার পর এলাকাবাসীকে জানাই।”

এ বিষয়ে জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, “এখন পর্যন্ত থানায় লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
এলাকায় ঘটনাটি নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD