মঙ্গলবার | ১৪ জুলাই, ২০২৬ | ৩০ আষাঢ়, ১৪৩৩

পরিবেশ দূষণ ও ফসলি জমির ক্ষতি, ফেনীতে তিন ইটভাটাকে ১৫ লাখ টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার

পরিবেশ অধিদফতরের ছাড়পত্র ছাড়া ইটভাটা পরিচালনা এবং ফসলি জমির উর্বর উপরিভাগের মাটি (টপসয়েল) কেটে নষ্ট করার অভিযোগে ফেনীর ছাগলনাইয়া উপজেলার তিনটি ইটভাটাকে মোট ১৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (১৩ জুলাই) দুপুরে পরিবেশ অধিদফতরের চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ে অনুষ্ঠিত শুনানি শেষে এ আদেশ দেন কার্যালয়ের পরিচালক জমির উদ্দিন।

জরিমানাকৃত প্রতিষ্ঠানগুলো হলো মেসার্স সততা ব্রিকস, মেসার্স জামাল ব্রিকস ও মেসার্স কামাল ব্রিকস। অপরাধ প্রমাণিত হওয়ায় প্রতিটি প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা করে মোট ১৫ লাখ টাকা ক্ষতিপূরণ বাবদ জরিমানা করা হয়।

পরিবেশ অধিদফতর সূত্রে জানা গেছে, ছাড়পত্র ছাড়াই ইটভাটা পরিচালনা এবং অবৈধভাবে ফসলি জমির মাটি কাটার অভিযোগে ফেনী পরিবেশ অধিদফতরের পরিদর্শক শাওন শওকত বাদী হয়ে চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ে তিনটি পৃথক এনফোর্সমেন্ট মামলা করেন। সোমবার ইটভাটা মালিকদের উপস্থিতিতে শুনানি শেষে এ দণ্ডাদেশ দেওয়া হয়।

ফেনী পরিবেশ অধিদফতরের পরিদর্শক শাওন শওকত বলেন, ফসলি জমি ও পরিবেশের ক্ষতিপূরণ হিসেবে এই জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ নির্ধারিত সময়ের মধ্যে কয়েক ধাপে সরকারি কোষাগারে জমা দিতে ইটভাটা মালিকদের নির্দেশ দেওয়া হয়েছে। পরিবেশ সুরক্ষা এবং অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD