বৃহস্পতিবার | ২৩ এপ্রিল, ২০২৬ | ১০ বৈশাখ, ১৪৩৩

মতলবে ৯ মামলার আসামি মাদক কারবারি বাপ-ছেলে গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার

চাঁদপুরের মতলবে ৯ মামলার আসামি মাদক কারবারি বাপ ও ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার পুলিশ গ্রেপ্তারকৃতদের আদালতে তুললে আসামিদের কারাগারে পাঠানো হয়।

মতলব দক্ষিণ থানা পুলিশ জানায়, বুধবার গভীর রাতে উপজেলা শহরের টিএন্ডটি এলাকা থেকে মাদক কারবারি ৯ মামলার আসামি আকতার গাজী (৫৩) ও তার ছেলে অনিক গাজীকে (২২)) ইয়াবাসহ আটক করা হয়।

এসআই জীবন চৌধুরী নেতৃত্বে সঙ্গীও ফোর্স নিয়ে আকতার গাজীর নিজস্ব ভবনের তৃতীয় তলায় অভিযান চালিয়ে ইয়াবাসহ বাবা ও ছেলেকে আটক করা হয়।

এলাকাবাসী জানায়, আক্তার গাজী উপজেলা শহরের প্রান কেন্দ্রের মাদক বিক্রেতা। তিনি দীর্ঘদিন এলাকায় ইয়াবা এবং গাঁজার ব্যবসা করছে। এর আগে আরও ৫ বার পুলিশের হাতে আটক হয়েছে। তার বিরুদ্ধে মতলব দক্ষিণ থানায় ৮টি মাদক এবং একটি নারী নির্যাতন মামলা রয়েছে।

২০২৫ সালে তিনি বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক হলে ভ্রাম্যমাণ আদালত তাকে এক বছরের সাজা দেয়। অপরদিকে, তার ছেলে অনিক গাজীর বিরুদ্ধেও নেশা করে তার স্ত্রীকে মারধরের মামলা রয়েছে।

প্রতিবেশী বিল্লাল ফরাজি ও মনিরুল ইসলাম আরমান জানান, এলাকার যুবক ও কিশোর সমাজকে মাদক থেকে বাঁচানোর জন্যে কয়েকবার এলাকাবাসী মানববন্ধন করেছে। তার বিরুদ্ধে বহু মামলা রয়েছে।

মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাফিজুর রহমান মানিক বলেন, ঐদিন রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আক্তার গাজী ও তার ছেলে অনিক গাজীকে মাদকসহ আটক করে আদালতে প্রেরণ করা হয়। তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD