মঙ্গলবার | ১৪ জুলাই, ২০২৬ | ৩০ আষাঢ়, ১৪৩৩

মুন্সিগঞ্জে ২৪ লাখ টাকার সয়াবিন তেল ডাকাতি, ২৪ ঘণ্টার মধ্যেই গ্রেফতার

স্টাফ রিপোর্টার

মুন্সিগঞ্জের শ্রীনগরে চলন্ত কাভার্ডভ্যান থামিয়ে চালক ও হেলপারকে জিম্মি করে প্রায় ২৪ লাখ টাকার সয়াবিন তেল ডাকাতির ঘটনা ঘটেছে। ২৪ ঘণ্টার মধ্যেই দুই ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় ডাকাতি হওয়া তেল ও কাভার্ডভ্যান উদ্ধার করা হয়েছে।

শনিবার (১১ জুলাই) দুপুরে এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান মুন্সিগঞ্জের পুলিশ সুপার মেনহাজুল আলম।

পুলিশ জানায়, গত ৯ জুলাই, নারায়ণগঞ্জের সোনারগাঁও থেকে যশোরের উদ্দেশে ৬৬৫ কার্টুনে থাকা ১১ হাজার ৯৭০ লিটার সয়াবিন তেল নিয়ে একটি কাভার্ডভ্যান রওনা দেয়। পথে শ্রীনগর উপজেলার ষোলঘর এলাকায় ৭ থেকে ৮ সদস্যের একটি ডাকাত দল কাভার্ডভ্যানটির গতিরোধ করে।

এ সময় ডাকাতরা চালক ও হেলপারের হাত, মুখ ও চোখ বেঁধে জিম্মি করে। পরে কাভার্ডভ্যানসহ প্রায় ২৪ লাখ টাকা মূল্যের সয়াবিন তেল নিয়ে পালিয়ে যায়।

ঘটনার পর অভিযান চালিয়ে গাজীপুরের টঙ্গী এলাকা থেকে গনি মিয়া (২৮) ও অতি রহমান নামে দুইজনকে গ্রেফতার করে পুলিশ।

এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি পিকআপ, ডাকাতি হওয়া কাভার্ডভ্যান এবং লুট হওয়া ১১ হাজার ৯৭০ লিটার সয়াবিন তেল উদ্ধার করা হয়।

পুলিশ সুপার জানান, এ ঘটনায় জড়িত পলাতক অন্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

/এমএসটি

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD