বুধবার | ২৯ এপ্রিল, ২০২৬ | ১৬ বৈশাখ, ১৪৩৩

শৈলকুপায় অস্ত্র তৈরির সরঞ্জাম ও দুটি পিস্তলসহ একজন আটক

এইচ এম ইমরান, ঝিনাইদহ

সোমবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে ২নং মির্জাপুর ইউনিয়নের দেবীনগর গ্রামে অভিযান চালায় সেনাবাহিনী। এ সময় বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার হয়। দুটি পিস্তল, পিস্তলের ব্যারেল সহ দেশীয় অস্ত্র এবং আগ্নেয়াস্ত্র তৈরীর নানা রকম উপকরণ জব্দ করা হয়। গ্রেফতার করা হয় সন্ত্রাসী রফিকুলকে।  সে দেবীনগর গ্রামের মৃত মোকছেদ আলীর ছেলে । ১০ বেঙ্গলের সিও এর নেতৃত্বে অভিযান চালানো হয়।

ঘন্টা ব্যাপী অভিযানে রফিকুল এর বাড়ি থেকে এসব অস্ত্র এবং সরঞ্জামাদি উদ্ধার করে সেনাবাহিনী। তাকে রাতেই শৈলকূপা থানা পুলিশের নিকট হস্তান্তর  করা হয়েছে। শৈলকূপা থানার অফিসার ইনচার্জ মাসুম খান জানান শৈলকূপা সেনা ক্যাম্প অভিযান চালিয়ে অস্ত্রসহ রফিকুলকে গ্রেফতার করেছে তার এর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের হবে। এই ব্যাক্তি এর আগেও একবার অস্ত্র সহ আটক হন পুলিশের হাতে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD