সোমবার | ২৪ আগস্ট, ২০২৬ | ৯ ভাদ্র, ১৪৩৩

কালুখালী

কালুখালীতে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া

শহিদুল ইসলাম

শনিবার রাজবাড়ীর কালুখালী উপজেলার মুরারীখোলা এলাকায় বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলের রাজবাড়ী জেলা ও কালুখালী উপজেলা শাখা যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করে।
মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি এসএম কলিমুদ্দিন।
দোয়া অনুষ্ঠানে রাজবাড়ী জেলা জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলের সভাপতি মহব্বত হোসেন খোকন, সিনিয়র সহসভাপতি মোঃ আঃ রাজ্জাক, কামরুজ্জামান ফিরোজ,
সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান,সহ সাধারন সম্পাদক মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক আরাফাত শিকদার মোমিন,প্রচার সম্পাদক আমিরুল ইসলাম জাকির,রাজবাড়ী সদর উপজেলা সভাপতি মিজানুর রহমান মিলন,সাধারন সম্পাদক তৌহিদুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।
অনুষ্টানে কালুখালী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মেহেদি হাসান তোতা, রতনদিয়া ইউনিয়ন বিএনপি সভাপতি আব্দুল মতিন মিঞা, মদাপুর ইউনিয়ন বিএনপি সভাপতি আব্দুল হালিম সরদার প্রমুখ উপস্থিত ছিলেন।
মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠান শেষে তোবারক বিতরন করা হয়।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD