বৃহস্পতিবার | ১৬ এপ্রিল, ২০২৬ | ৩ বৈশাখ, ১৪৩৩

যশোরে যৌথবাহিনীর অভিযানে অস্ত্র-গুলি উদ্ধারসহ পরিবারের চারজন আটক

স্টাফ রিপোর্টার

যশোরে অভিযান চালিয়ে বিদেশি পিস্তল, ম্যাগজিন ও গুলিসহ একই পরিবারের চারজনকে আটক করেছে যৌথবাহিনী। শনিবার (৭ ফেব্রুয়ারি) গভীররাতে পুলেরহাট আর্মি ক্যাম্পের বিশেষ দল শহরের বারান্দি মোল্লাপাড়া আরিফের বাড়িতে অিীভযান চালানো হয়।

আটককৃতরা হলেন- আরিফের স্ত্রী লোপা খাতুন (৩২), ভাই জাকির হোসেন সাগর (৫২), আরেক ভাই জোয়েব হাসান সাকিব (৫৫), জাকির হোসেন সাগরের স্ত্রী তাহেরা আক্তার তানিয়াকে (৪৫)।

যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) কাজী বাবুল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে শহরের শীর্ষ অস্ত্র ব্যবসায়ী আরিফ হোসেনের বাড়িতে পুলেরহাট আর্মি ক্যাম্পের বিশেষ দল অভিযান পরিচালনা করে। রাত ২টার থেকে সাড়ে ৩টা পর্যন্ত বাড়িতে অভিযান চালানো হয়। এসময় দুইটি ইউএসএ’র তৈরি পিস্তল ও দুইটি ম্যাগজিন, এক রাউন্ড তাজা গুলি, এক বক্স এয়ারগানের গুলি, দুইটি চাপাতি, দুইটি চায়না ব্যাটন স্টিক, দুইটি চাকু, একটি চাকু ধার দেওয়ার র‌্যাদ ও একটি সাইড টেলিস্কোপ এবং পাঁচটি সিসি ক্যামেরা, পাঁচ বোতল মদ ও দুইটি ফোন উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, অভিযানের সময় ৪ জনকে আটক করা হয়। রোববার (৮ ফেব্রুয়ারি) ভোর ৪টার দিকে আটককৃতদের এবং উদ্ধারকৃত সব আলামত থানায় হস্তান্তর করেছে যৌথবাহিনী।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD