বৃহস্পতিবার | ১৬ এপ্রিল, ২০২৬ | ৩ বৈশাখ, ১৪৩৩

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি সোমবার, আরও কমবে শুল্কহার: বশিরউদ্দীন

স্টাফ রিপোর্টার

আগামী ৯ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি করছে বাংলাদেশ। এই চুক্তির ফলে শুল্ক আরোপ ২০ শতাংশ থেকে কমে আসবে। এর ফলে পোশাক শিল্পের ওপর শুল্ক শূন্যতে নিয়ে আসার জন্য দরকষাকষি করা হবে।

আজ রবিবার বিমান মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেছে বাণিজ্য ও বিমান উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি হলে দেশটির সঙ্গে বাণিজ্য ঘাটতি কমে আসবে। চুক্তির পর দুই দেশ রাজি হলে তা প্রকাশ করা হবে।

বাণিজ্য উপদেষ্টা বলেন, বাণিজ্য শুল্ক কমাতে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কিনছে সরকার। ২৫টি বোয়িং বিমান কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।

তিনি জানান, পরবর্তী সরকার এসে যাতে উন্নত দেশগুলোর সাথে বাণিজ্য নিয়ে কোনো সমস্যা না হয়, এ জন্য নির্বাচনের আগেই যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তি করা হচ্ছে। এটা তাড়াহুড়ার বিষয় নয়। দেশের সার্বিক স্বার্থেই তা করা হচ্ছে।

বশিরউদ্দীন বলেন, যে বাণিজ্য চুক্তি হচ্ছে, দেশের স্বার্থেই সেটাকে নন ডিসক্লোজার এগ্রিমেন্ট করা হচ্ছে। এটা দোষের কিছু নয়

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD