বুধবার | ১৩ মে, ২০২৬ | ৩০ বৈশাখ, ১৪৩৩

মালয়েশিয়ায় ৫ নারীকে হেনস্তার দায়ে বাংলাদেশির কারাদণ্ড ও বেত্রাঘাত

স্টাফ রিপোর্টার

মালয়েশিয়ায় একজন জার্মান নাগরিকসহ পাঁচজন নারীর শালীনতাহানির অভিযোগে এক বাংলাদেশি নাগরিককে ১৮ মাসের কারাদণ্ড ও বেত্রঘাতের আদেশ দিয়েছে কুয়ালালামপুর হাইকোর্ট।

বুধবার মামলাটির আপিল শুনানিতে বিচারপতি আসলাম জয়নুদ্দিন ৪১ বছর বয়সী রমজান আলীকে এই সাজা দেন। অভিযুক্ত রমজান নির্মাণ শ্রমিকটি হিসেবে দেশটিতে কর্মরত ছিলেন।

গত সপ্তাহে ম্যাজিস্ট্রেট আদালতে ১০ থেকে ২৫ এপ্রিলের মধ্যে কুয়ালামলামপুরের বিভিন্ন এমআরটি ও এলআরটি রেল স্টেশনে চারজন স্থানীয় নারী ও একজন বিদেশি পর্যটককে যৌন নিপীড়নের পাঁচটি অভিযোগ স্বীকার করেন রমজান আলী।

আদালত তাকে ছয় মাসের কারাদণ্ড এবং ১৫ হাজার ১০০ রিঙ্গিত জরিমানা করেন। তবে যৌন নিপীড়ন একটি গুরুতর অপরাধ আখ্যা দিয়ে রমজান আলীর কারাদণ্ড বৃদ্ধি করার জন্য এই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন সহকারী সরকারি কৌঁসুলি ফারিদা নুরদিনি বাহরুম।

আজ সেই আপিল শুনানিতে রমজানের কারাদণ্ড ছয় মাস থেকে বাড়িয়ে ১৮ মাস করেন এবং বেতের এক ঘা মারার আদেশ দেন। তবে নিম্ন আদালত কর্তৃক আরোপিত ১৫ হাজার ১০০ রিঙ্গিতের জরিমানা খারিজ এবং গ্রেফতারের দিন- ২৭ এপ্রিল থেকে তার কারাদণ্ড কার্যকর করার আদেশ দিয়েছেন বিচারক।

যদিও রমজান আলীর আইনজীবী রাদজুয়ান ইব্রাহিম আদালতের কাছে তার সাজা বহাল রাখার জন্য আবেদন করেন। কিন্তু আদালত এই অনুরোধ গ্রহণ করেননি।

 

সূত্র: ফ্রি মালয়েশিয়া টুডে

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD