বৃহস্পতিবার | ১৪ মে, ২০২৬ | ৩১ বৈশাখ, ১৪৩৩

পুলিশ সপ্তাহ উপলক্ষে লক্ষ্মীপুরে সাংস্কৃতিক সন্ধ্যা উদযাপন

মো. রবিউস সানি আকাশ লক্ষ্মীপুর প্রতিনিধি

আমার পুলিশ, আমার দেশ—সবার আগে বাংলাদেশ’ এই মূলমন্ত্রকে সামনে রেখে পুলিশ সপ্তাহ-২০২৬ উপলক্ষে সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করেন লক্ষ্মীপুর জেলা পুলিশ।

বুধবার (১৩ মে) রাতে জেলা পুলিশ লাইন্স প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশে এই অনুষ্ঠানটি উদযাপন করা হয়।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে লক্ষ্মীপুর জেলা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বলেন, পুলিশ সপ্তাহের গুরুত্ব এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে জনগণের সেবা করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) সভানেত্রী শারমিন আক্তার এবং সহ-সভানেত্রী খায়রুন নাহার বন্যা। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সিআইডি) মো. মিজানুর রহমান, সহকারী পুলিশ সুপার (রায়পুর সার্কেল) মোহাম্মদ আব্দুর রাশেদ, সহকারী পুলিশ সুপার (রামগতি সার্কেল) মো. শামসুল আলম এবং শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার রূপক চন্দ্র পাল ও মো. এহসানুল করিম। এছারা সাংস্কৃতিক সন্ধ্যায় উপস্থিত ছিলেন ডিআইও-১, আরআই (পুলিশ লাইন্স), টিআই (প্রশাসন) সহ সকল থানা, ফাঁড়ি ও তদন্ত কেন্দ্রের ইনচার্জগণ এবং জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও ফোর্সবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। তাছাড়া সন্ধার পর-ই দেশাত্মবোধক গান, কবিতা এবং মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানটি পুলিশ সদস্যগণের মাঝে এক আনন্দঘন পরিবেশ তৈরি করে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD