মিরপুর বিআরটিএ অফিসে আদালত-৬ এর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাজিদ আনোয়ার এর উপস্থিতিতে মোবাইল কোর্টের অভিযান পরিচালিত হয়।
এসময় অভিযানকালে ০৫ জন দালাল হাতেনাতে আটক করা হয়
বিআরটিএ অফিসে আগত গ্রাহকদের হয়রানি দূর করার লক্ষ্যে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) মিরপুর বিআরটিএ ঢাকা মেট্রো সার্কেল-১ কার্যালয়কে দালালমুক্ত করার লক্ষ্যে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বিআরটিএ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সাজিদ আনোয়ার।
আটককৃত ব্যক্তিরা প্রত্যেকেই আদালতের নিকট তাদের দোষ স্বীকার করে স্বীকারোক্তি প্রদান করায় ০৫ (পাঁচ) জনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়
দন্ডপ্রাপ্তরা হলেন,মো: মামুনুর রশীদ(২৯) মো: ইয়াছিন(৩১)
মো: আ: রহিম(৪৬) মো: জামাল(৩৮) হিরা(২০)এ বিষয়ে বিআরটিএর এক্সিকিউটি ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাজিদ আনোয়ার বলেন প্রতারক চক্রের বিরুদ্ধে অভিযোগ রয়েছে বিআরটিএ অফিসে আগত গ্রাহকদের কাছ থেকে দ্রুত কাজ করিয়ে দেওয়ার নাম করে কাগজপত্র টাকা পয়সা নিয়ে পালিয়ে যায়। তাই দালাল ও প্রতারকদের বিরুদ্ধে অভিযান চলমান আছে এবং ভবিষ্যতেও থাকবে।









