৬ সেপ্টেম্বর ১১:৩০ মিনিটে সংস্কৃতি মন্ত্রণালয়ের দপ্তরে বাংলাদেশে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত জনাব দীনেশ ত্রিবেদী, মন্ত্রী, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, জনাব নিতাই রায় চৌধুরী এবং মাননীয় প্রতিমন্ত্রী, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, জনাব আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এমপি-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
সৌজন্য সাক্ষাৎকালে বাংলাদেশ ও ভারতের মধ্যকার বিদ্যমান সাংস্কৃতিক সম্পর্ক ও পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে আলোচনা হয়। এ সময় দুই দেশের মধ্যে কালচার এক্সচেঞ্জ প্রোগ্রাম নবায়নসহ সাংস্কৃতিক সহযোগিতার বিভিন্ন বিষয়ে উভয়পক্ষ ঐকমত্য পোষণ করেন।









