বৃহস্পতিবার | ১ অক্টোবর, ২০২৬ | ১৬ আশ্বিন, ১৪৩৩

ঝিনাইদহ

ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত-২

এইচ এমন ইমরান

ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছে। আহত হয়েছে আরও অন্তত ৪ জন। বৃহস্পতিবার সকালে কালীগঞ্জ পৌরসভার সাব-রেজিস্ট্রি অফিসের সামনে ও মহেশপুরে উপজেলার কুল্লাপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, সকালে কালীগঞ্জ পৌরসভার কসাইখানা পরিদর্শক আ,স,ম আব্দুস সামাদ মোটরসাইকেলে বৈশাখী তেল পাম্পের সামনে থেকে অফিসে যাচ্ছিলো। পথে সাব-রেজিস্ট্রি অফিসের সামনে পৌঁছালে খুলনা থেকে কুষ্টিয়াগামী রূপসা পরিবহনের একটি বাস তাকে চাঁপা দিয়ে অপর একটি ইজিবাইকে ধাক্কা দেয়। এতে আব্দুস সামাদ ও ইজিবাইক চালক নুর হোসেন গুরুতর আহত হয়।
সেখান থেকে তাদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক আব্দুস সামাদকে মৃত ঘোষনা করেন। আহত ইজিবাইক চালককে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
অপরদিকে মহেশপুর উপজেলার কুল্লাপাড়া গ্রামের মসজিদের সামনে ইট ভাটার মাটি টানা ট্রাক্টরের ধাক্কায় মামুন হোসেন নামের এক ভ্যান চালক নিহত হয়েছে।
আহত হয়েছে আরও ৩  জন। তাদের উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহত মামুন হোসেন উপজেলার গাড়াপোতা গ্রামের বাসিন্দা।
মহেশপুর থানার ওসি আজাদ রহমান ও কালীগঞ্জ থানার ওসি জুলফিকার আলী নিহতের ঘটনা নিশ্চিত করে জানিয়েছে এই ঘটনায় মামলা হয়েছে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD