বিশিষ্ট গাইনি বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার ইফফাত আরা মারা গেছেন। রবিবার সকাল দশটায় উত্তরার নিজ বাসভবনে টিউমারজনিত অপারেশনের পর গত ২০ দিন ধরে বাসায় অবস্থানের পর মারা যান । বর্ণাঢ্য কর্মময় জীবনে তিনি দেশের বিভিন্ন জায়গায় দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ তিনি ঢাকা মেডিকেলের গাইনি বিভাগের প্রধান ছিলেন এবং ২০২০ সালে তিনি অবসরে যান। তিনি অধ্যাপক ডাক্তার এম ইকবাল আর্সলান এর সহধর্মিনী। তিনি এক পুত্র এবং এক কন্যা সন্তানের গর্বিত জননী।
মরহুমার নামাজে জানাজা আজ বাদ আছর ১৪ নম্বর সেক্টর জামে মসজিদে অনুষ্ঠিত হবে। মরহুমার আত্মার মাগফেরাত কামনা করে দেশবাসীর নিকট দোয়া চেয়েছেন অধ্যাপক ডাক্তার এম ইকবাল আর্সলান।









