বুধবার | ২২ এপ্রিল, ২০২৬ | ৯ বৈশাখ, ১৪৩৩

ন্যাশনাল ব্যাংক ও মাস্টারকার্ডের যৌথ আয়োজনে শীর্ষ কার্ড ব্যবহারকারীদের সম্মাননান্যাশনাল ব্যাংক ও মাস্টারকার্ডের যৌথ আয়োজনে শীর্ষ কার্ড ব্যবহারকারীদের সম্মাননা

ন্যাশনাল ব্যাংক পিএলসি ও মাস্টারকার্ড বাংলাদেশের যৌথ উদ্যোগে “মাস্টারকার্ড হলিডে ক্যাম্পেইন ২০২৫”-এর শীর্ষ ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের সম্মাননা প্রদান অনুষ্ঠিত হলো ১০ আগস্ট ২০২৫। ন্যাশনাল ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ন্যাশনাল ব্যাংক পিএলসি-এর চেয়ারম্যান জনাব আবদুল আউয়াল মিন্টু এবং সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জনাব আদিল চৌধুরী।

অনুষ্ঠানে শীর্ষ ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের পুরস্কার ও সম্মাননা পত্র প্রদান করা হয়। পুরস্কারপ্রাপ্তরা তাঁদের অভিজ্ঞতা শেয়ার করে এমন উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

প্রধান অতিথি জনাব আবদুল আউয়াল মিন্টু তাঁর বক্তব্যে বলেন, “ব্যাংক ও গ্রাহকের সম্পর্ক শুধুমাত্র আর্থিক লেনদেনের মধ্যে সীমাবদ্ধ নয়; এটি বিশ্বাস, দায়িত্ব ও পারস্পরিক সম্মানের ভিত্তিতে গড়ে ওঠা একটি বন্ধন। আজকের এই সম্মাননা সেই সম্পর্কেরই উদযাপন।”

এ সময় ব্যবস্থাপনা পরিচালক জনাব আদিল চৌধুরী ব্যাংকের গ্রাহককেন্দ্রিক সেবা ও ডিজিটাল ব্যাংকিং কার্যক্রমে মাস্টারকার্ডের সহযোগিতার প্রশংসা করেন।

মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার জনাব সৈয়দ মোহাম্মদ কামাল বলেন, বাংলাদেশে ন্যাশনাল ব্যাংকের কার্ডের মাধ্যমেই প্রথম মাস্টারকার্ড তার যাত্রা শুরু করে। অদ্যবধি ন্যাশনাল ব্যাংক আমাদের সঙ্গে আছে। বিষয়টি আমাদের জন্য ভালো লাগা ও গর্বের।

 

 

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD