ডিএমপির গুলশান জোনের সেরা অফিসার ইনচার্জ হয়েছেন গুলশান থানার ওসি হাফিজুর রহমান।
অফিসার ইনচার্জ হাফিজুর রহমান জুলাই ২০২৫ মাসে গুলশান থানায় যোগদান করে আইনশৃঙ্খলায় রক্ষায় বিশেষ অবদান রাখায় গুলশান বিভাগের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (জুলাই ২০২৫) নির্বাচিত হয়েছেন। এর আগে উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ হিসেবেও পরপর ৪ বার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছিলেন। হাফিজুর রহমান ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার কৃতি সন্তান।









