বুধবার | ২৯ এপ্রিল, ২০২৬ | ১৬ বৈশাখ, ১৪৩৩

নবীনগর

জন্মভূমি নবীনগরে আগামীকাল প্রথমবারের মতো আসছেন উপদেষ্টা শারমীন এস মুরশিদ

তানজিনা আক্তার শিলা

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মাননীয় উপদেষ্টা শারমীন এস মুরশিদ আগামীকাল  বুধবার (২৭ আগস্ট ২০২৫) প্রথমবারের মতো তাঁর জন্মভূমি ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগরের নাসিরাবাদ গ্রামে আগমন করছেন।
সরকারি সফরসূচি অনুযায়ী, সকালে ৮টায় ঢাকার বারিধারাস্থ নিজ বাসভবন থেকে তিনি নবীনগরের উদ্দেশ্যে যাত্রা করবেন এবং সকাল ১১টায় নিজ গ্রামের বাড়িতে পৌঁছাবেন।
দুপুর ১২টায় তিনি নদীভাঙনে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাবেন। নদীভাঙনের শিকার অসহায় পরিবারগুলোর সঙ্গে কথা বলবেন এবং তাদের দুর্দশার বাস্তব চিত্র সরেজমিনে পর্যবেক্ষণ করবেন। জানা যায়, তিনি ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেবেন।
বিকেল ৩টায় নবীনগরের শ্যামগ্রামে নাসিরাবাদ এলাকার সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করার কথা রয়েছে।
পরে বিকেল ৪টায় তিনি ঢাকার উদ্দেশ্যে নবীনগর ত্যাগ করবেন।
স্থানীয়দের মতে, উপদেষ্টা শারমীন এস মুরশিদের এ সফর নদীভাঙনে সর্বস্ব হারানো মানুষের জন্য আশার আলো হয়ে আসবে। মেঘনা নদীর তীব্র ভাঙনে ঘরবাড়ি, ফসলি জমি এবং জীবিকার সব উপায় হারিয়ে অনেক পরিবার এখন নিঃস্ব। এমন এক ক্ষতিগ্রস্ত ব্যক্তি বলেন, “আমার চোখের সামনে ভিটেমাটি নদী গিলে খেলো। এখন কোথায় যাবো? যদি সরকার পাশে দাঁড়ায়, তবে আবার নতুন করে ঘর বাঁধতে পারবো।”
এ সফরের মাধ্যমে নদীভাঙনের শিকার মানুষদের পুনর্বাসনে নতুন কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হবে বলেও অনেকের প্রত্যাশা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব রাজিব চৌধুরী জানান, “মাননীয় উপদেষ্টাকে বরণ করে নিতে আমরা সকল প্রস্তুতি সম্পন্ন করেছি।”

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD