শনিবার | ২ মে, ২০২৬ | ১৯ বৈশাখ, ১৪৩৩

ইসরাইলি বিমান হামলায় লেবাননে নিহত ৭২

স্টাফ রিপোর্টার

লেবাননে ইসরাইলি বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৭২ জনে দাঁড়িয়েছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এসব হামলায় কমপক্ষে ৪৩৭ জন আহত হয়েছেন। খবর আলজাজিরার

এক বিবৃতিতে বলা হয়েছে, সোমবার ভোর থেকে ইসরাইলি আগ্রাসনে নিহতের সংখ্যা ৭২ জন এছাড়া আরো ৪৩৭ জন আহত হয়েছে, অন্যদিকে সমাজকল্যাণ মন্ত্রী ঘোষণা করেছেন যে সরকারি আশ্রয়কেন্দ্রে বাস্তুচ্যুতদের সংখ্যা ৮৩,৮৪৭ জনে দাঁড়িয়েছে।

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর প্রতিশোধ হিসেবে তেহরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইল হামলার পর ইরান-সমর্থিত হিজবুল্লাহ সশস্ত্র গোষ্ঠী উত্তর ইসরাইলে রকেট ছোড়ে। এর জবাবে ব্যাপক বিমান হামলার পাশাপাশি লেবাননে নতুন করে স্থল অভিযান শুরু করেছে ইসরাইলি বাহিনী।

লেবাননের দক্ষিণাঞ্চল এবং বৈরুতের দক্ষিণ শহরতলি থেকে স্থানীয়দের সরে যেতে বাধ্য করছে ইসরায়েল। ইতিমধ্যে লেবাননের ভূখণ্ডের ভেতরে নতুন করে অবস্থান নিয়েছে ইসরায়েলি বাহিনী।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD