লক্ষ্মীপুরের রামগতিতে আগুনে ১৫টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়।
শুক্রবার (৭ নভেম্বর) ভোর ৪টার দিকে রামগতি উপজেলা সদর আলেকজান্ডার বাজারে এই অগ্নিকাণ্ড ঘটে।
স্থানীয়রা জানান, ভোর ৪টার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে বাজারের ব্যবসায়ী রাসেলের লেপ-তোশকের দোকানে আগুন লাগে।
সেখান থেকে অন্য দোকানে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে রামগতি ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহযোগিতায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে ওই বাজারের প্রায় ১৫টি দোকান পুড়ে যায়।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, অগ্নিকাণ্ডে নগদ অর্থ, মালামাল ও দোকানঘরসহ প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে তাদের।
রামগতি ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার খোকন মজুদার জানান, ‘বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেপ-তোশকের দোকানে লাগে। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের দোকানে ছড়িয়ে যায়। খবর পেয়ে আমাদের দু’টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ আনে।









