বৃহস্পতিবার | ১৬ এপ্রিল, ২০২৬ | ৩ বৈশাখ, ১৪৩৩

শাকসুতে ৬টি কেন্দ্রে হবে ভোটগ্রহণ, নির্বাচন আগামী ২০ জানুয়ারি

স্টাফ রিপোর্টার

আগামী ২০ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন। এদিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের চারটি শিক্ষাভবনসহ মোট ছয়টি কেন্দ্রের ১৭৮টি বুথে চলবে ভোটগ্রহণ। শাকসুর ওয়েবসাইটে এ সংক্রান্ত তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন।

শাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. আবুল মুকিত মোহাম্মদ মোকাদ্দেছ সই করা ওই তালিকা অনুযায়ী, শিক্ষাভবন-সি, শিক্ষাভবন-ডি ও শিক্ষাভবন-ই তে একটি করে কেন্দ্র রয়েছে। এছাড়া, নতুন সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনে দুইটি কেন্দ্র ও সেন্টার অব এক্সিলেন্স ভবনে একটি কেন্দ্র করা হয়েছে। ছয়টি কেন্দ্রে মোট ১৭৮টি বুথ রয়েছে।

এরমধ্যে, ছেলেদের বিজয়-২৪ হলের ভোটাররা শিক্ষাভবন-সি, শাহপরাণ হলের ভোটাররা শিক্ষাভবন-ই ও সৈয়দ মুজতবা আলী হলের ভোটাররা সেন্টার অব এক্সিলেন্স ভবন কেন্দ্রে ভোট দেবেন। মেয়েদের বেগম সিরাজুন্নেছা চৌধুরী হল ও ফাতিমা তুজ জাহরা হলের ভোটাররা নতুন সামাজিক বিজ্ঞান অনুষদের দুটি কেন্দ্রে ও আয়েশা সিদ্দিকা হলের ভোটাররা শিক্ষাভবন-ডি তে ভোট দেবেন।

প্রকাশিত তালিকা অনুযায়ী, শাহপরাণ হলে ২ হাজার ২১৬, সৈয়দ মুজতবা আলী হলে ১ হাজার ৪২৫, বিজয়-২৪ হলে ২ হাজার ১৭৫, বেগম সিরাজুন্নেছা চৌধুরী হলে ১ হাজার ১৮১, ফাতিমা তুজ জাহরা হলে ৬৮৭ এবং আয়েশা সিদ্দিকা হলে ১ হাজার ৩৪৬ সহ শাকসুতে মোট ৯ হাজার ৩০ জন ভোটার রয়েছেন।

এ বিষয়ে শাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. আবুল মুকিত মোহাম্মদ মোকাদ্দেছ আমার দেশকে বলেন, ওয়েবসাইটে প্রকাশিত ছয়টি কেন্দ্রেই ভোট গ্রহণ চলবে। নতুন করে কোনো কেন্দ্র বাড়ানো হবে না। মেয়েদের একটি হলের ভোটার সংখ্যা কম হওয়াতে নতুন সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনে দুটি কেন্দ্র রাখা হয়েছে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD