সোমবার | ১৮ মে, ২০২৬ | ৪ জ্যৈষ্ঠ, ১৪৩৩

দেশের আসল মালিক জনগণ, ভোটের মাধ্যমে তার প্রমাণ দিতে হবে: ফখরুল

স্টাফ রিপোর্টার

জনগণের পার্লামেন্ট না হলে জনগণের অধিকার ফিরে আসবে না উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘এ দেশের আসল মালিক জনগণ। ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে তার প্রমাণ দিতে হবে।’

সোমবার (১০ অক্টোবর) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া থানার তিনটি ইউনিয়নের বদ্বেশড়ি এলাকার একটি মিল চাতালে ইউনিয়নবাসীরদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ফখরুল বলেন, ‘জনগণের উপর জোর করে চাপিয়ে দেওয়া কোনো ব্যবস্থা আমরা মানব না। দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে হলে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে।’

সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে বিএনপি মহাসচিব বলেন, ‘যারা একাত্তরের মুক্তিযুদ্ধে পাকিস্তানি হানাদার বাহিনীর সহযোগী ছিল, তাদের দেশের মানুষ কোনোদিন সঠিক পথে পায়নি। একাত্তরের মুক্তিযুদ্ধকে তারা সমর্থন করেনি। কিন্তু বিএনপি মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী, এটি একটি মুক্তিযুদ্ধের দল।’

তিনি আরও বলেন, ‘আজকে দেশের গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের মৌলিক অধিকারকে হরণ করা হয়েছে। তাই জনগণকে ঐক্যবদ্ধ হয়ে এই স্বৈরাচারি শাসনের বিরুদ্ধে দাঁড়াতে হবে এবং গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে হবে।’

সবশেষে সকলের কাছে ধানের শীষে ভোট চান বিএনপি মহাসচিব এবং আগামী নির্বাচনে বিএনপিকে ক্ষমতায় আনার আহ্বান জানান।

এসময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. পয়গাম আলী, সদর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হামিদসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD