শুক্রবার | ২৩ অক্টোবর, ২০২৬ | ৭ কার্তিক, ১৪৩৩

বিএনপি ক্ষমতায় এলে পয়সা দিয়ে চাকরির প্রয়োজন হবে না

স্টাফ রিপোর্টার

দিনাজপুরের নবাবগঞ্জে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, বিএনপি ক্ষমতায় এলে পয়সা দিয়ে চাকরি করার প্রয়োজন হবে না । যেটাকে নিয়োগ বাণিজ্য বলে সেটার আর দরকার পড়বে না। মেধার ভিত্তিতে নিয়োগ পরীক্ষার মাধ্যমে চাকরি পাবে। কোনো স্বজনপ্রীতি, দুর্নীতির সুযোগ পাবে না।

শনিবার ১১টায় উপজেলার গোলাপগঞ্জ উচ্চবিদ্যালয় মাঠে গোলাপগঞ্জ ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আপনার ঘরে আপনি ঘুমাবেন, আপনাকে কেউ বিরক্ত করবে না। আপনার কেউ ক্ষতি করার চেষ্টা করবে না, এবং কৃষক তার উৎপাদিত মূল্যের ন্যায্য মূল্য পাবে। শ্রমিক তার ন্যায্য মজুরি পাবে। আপনারা বিএনপির সাথে থাকুন, বিএনপির নেতাকর্মীরা আপনাদের পাশে থাকবে।

এ সময় জেলা বিএনপির সহ-সভাপতি আতিকুর রহমান, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মশিউদ দৌলা, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সাজ্জাদ আল মামুন, উপজেলা ছাত্রদলের আহবায়ক মুক্তাদির হোসেন বকুল, গোলাপগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মাজেদুল ইসলাম সাগরসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD