খুলনা মহেশ্বরপাশা কেন্দ্রীয় খাদ্য সংরক্ষণাগার থেকে প্রায় ১২ লক্ষ টাকা মুল্যের ২০ মেট্রিকটন সেদ্ধ চাল নিয়ে যশোর ঝিকারগাছা খাদ্য গুদামের উদ্যেশে বের হয়ে চালসহ ট্রাকটির হদিস পাওয়া যাচ্ছেনা।
এ ঘটনায় পরিবহন ঠিকাদার প্রতিষ্ঠান মেসার্স অনামিকা ট্রেডার্সের দায়ীত্ব অবহেলা ও ঠিকাদার প্রতিষ্ঠানের মালিক মোঃ সাহিল উদ্দিনের ভুমিকা রহস্যজন।
মহেশ্বরপাশা কেন্দ্রীয় খাদ্য সংরক্ষণাগারের ব্যবস্থাপক মোঃ মোশারেফ হোসেন জনান, গত ২৯ জুলাই মহেশ্বরপাশা কেন্দ্রীয় খাদ্য সংরক্ষণাগারের ১৫ নং গুদাম থেকে সেদ্ধ চাল বোঝাই করে ঝিকরগাছা খাদ্য গুদামে পৌছে দেওয়ার জন্য ঢাকা মেট্রো-১৫-২৪৩৫ নং ট্রাকটি ঠিক করে ঠিকাদার সাহিল উদ্দিন। পরিবহন ঠিকাদার নিজে দাড়িয়ে থেকে প্রায় ২০ মেট্রিকটন চাল লোড করেন ট্রাকে। সংরক্ষণাগার থেকে চালান ও গেটপাশ নিয়ে বিকাল ৫ টায় বের হয়ে যায়। পরের দিন (৩০) জুলাই ঝিকরগাছা খাদ্য গুদামের খাদ্য পরিদর্শক মোঃ আলামিন কবির বিশ্বাস চাল তার গুদামে পৌছাইনি বলে তিনি খাদ্য সংরক্ষণাগারের ব্যবস্থাপককে জানান। এদিকে চালসহ ট্রাকটি গায়েব হয়ে যাওয়ায় তোলপাড় শুরু হয়েছে খুলনায়। এ ঘটনাকে কেন্দ্রকরে অনামিকা ট্রেডার্সের মালিক মোঃ সাহিল উদ্দিন ৩০ জুলাই খুলনার দৌলতপুর থানায় লিখিত অভিযোগ করেছেন। অভিযোগের তদন্তকারী কর্মকর্তা দৌলতপুর থানার উপ-পরিদর্শক মোঃ সাইফুল ইসলাম জানান, অভিযোগকারী মোঃ সাহিল উদ্দিন অভিযোগের সাথে ট্রাকের নম্বর ও চালকের মোবাইল ফোন নং সংযুক্ত করেছেন সেসব নম্বর ভুয়া। ট্রাকের যে নম্বর দেওয়া হয়েছে সেই নম্বরের ট্রাকটি একটি ডাম্পট্রাক যা কুমিল্লায় পরিবহন কাজে নিয়োজিত আছে। চালক ও হেলাপারের দেওয়া দুটি মোবাইল নম্বর একটি ঠাকুরগাঁও অপরটি দিনাজপুরের দুইজন মহিলার নামে রেজিস্ট্রেশন করা।
এ বিষয়ে মের্সাস অনামিকা ট্রেডার্স এর মালিক মোঃ সাহিল উদ্দিনের সাথে মুঠো ফোনে যোগাযোগ করা হলে তিনি ব্যস্ততা দেখিয়ে পরে কথা বলবো বলে কলটি কেটে দেন।
মহেশ্বরপাশা কেন্দ্রীয় খাদ্য সংরক্ষণাগারে ব্যবস্থাপক মোঃ মোশারেফ হোসেন বলেন সংরক্ষণাগার অভ্যান্তর থেকে কোন ট্রাক খাদ্য লোড করে চালান ও গেটপাশ নিয়ে বেরহয়ে সড়কে ওপরে উঠলে তখন দায়ীত্ব পড়ে সংশ্লিষ্ঠ পরিবহন ঠিকাদারের। ২৯ জুলাই চালসহ ট্রাকটি গায়েব হওয়ার বিষয়ে উর্দ্ধতন কর্মকর্তাদের অবহিত করা হয়েছে। আগামী ৪৫ দিনের মধ্যে ঠিকাদার যদি চাল উদ্ধার করতে না পারে তাহলে ঠিকাদার প্রতিষ্ঠান চালের দেড়গুন মুল্য সরকারি কোষাগারে জমা দেবে সেই সাথে তার পরিবহন বিল বাতিল করা হবে।









