পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস- চ্যান্সেলর প্রফেসর ড. এ কে এম আব্দুল হান্নান ভূঁইয়ার স্মরণে অনুষ্ঠিত আলোচনা সভায় এ কথা বলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস- চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান।
রেজিস্ট্রার প্রফেসর মো: জামাল হোসেনের সভাপতিত্বে ও ড.আমিনুল ইসলাম এর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ. বি. এম. সাইফুল ইসলাম ও ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ আতিকুর রহমান।
এছাড়াও স্মৃতিচারণ করেন প্রফেসর ড. মো: মাহবুব রব্বানী, প্রফেসর ড. মোঃ মাসুদুর রহমান, প্রফেসর আবুল বাশার খান, প্রফেসর ড. বদিউজ্জামান, পরিচালক ড. হাচিব মোহাম্মদ তুষার, উপ-পরিচালক মাহফুজুর রহমান, শিক্ষার্থী ও ছাত্রদল সাধারণ সম্পাদক সোহেল রানা জনি, কর্মচারী আলমগীর হোসেন আলম প্রমূখ।
স্মরণ সভায় বক্তারা মরহুম প্রফেসর ড. এ কে এম আব্দুল হানান ভূঁইয়ার গুন সমূহ অন্তরে ধারণ করে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।









