মঙ্গলবার | ২৬ মে, ২০২৬ | ১২ জ্যৈষ্ঠ, ১৪৩৩

বিরোধী দলীয় নেতাকে নিজ কক্ষে নিয়ে বৈঠক করলেন প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টার

বিরোধী দলীয় নেতাকে ডা. শফিকুর রহমানকে নিজের কক্ষে নিয়ে বৈঠক করেছেন সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (৩০ মার্চ) দুপুরে সংসদের দক্ষিন প্লাজায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সহধর্মিনী অধ্যাপক দিলারা হাফিজের নামাজে জানাজার পর সংসদে প্রধানমন্ত্রী কক্ষে এই বৈঠকটি হয়।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেন, জানাজার আনুষ্ঠানিকতা শেষে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বিরোধী দলীয় নেতাকে সঙ্গে নিয়ে নিজের কক্ষে আসেন। পরে কিছুক্ষণ কথা বলেন প্রধানমন্ত্রী তার কক্ষে।

প্রায় ১৭/১৮ মিনিট পর মাননীয় প্রধানমন্ত্রী বিরোধী  দলীয় নেতাসহ কক্ষ থেকে  বেরিয়ে এসে বিরোধী দলীয় নেতাকে তার কক্ষ পর্যন্ত এগিয়ে দেন।

বৈঠকের সময় স্থানীয় সরকার মন্ত্রী বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD