সোমবার | ২৯ জুন, ২০২৬ | ১৫ আষাঢ়, ১৪৩৩

মধুখালী

মধুখালীতে মাদক কারবারি ও ছাগল চোরসহ ৭ জন আটক,২ জনের কারাদণ্ড

রাকিবুল ইসলাম মিঠু

ফরিদপুরের মধুখালীতে মাদক বিক্রি, চুরি ও মোটরসাইকেল চোর চক্রের বিরুদ্ধে অভিযান চালিয়ে নারী মাদক বিক্রেতাসহ মোট সাতজনকে আটক করেছে মধুখালী থানা পুলিশ। তাদের মধ্যে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুইজনকে কারাদণ্ড দেওয়া হয়েছে এবং বাকি আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে।

গত ৪ ফেব্রুয়ারি বুধবার গভীর রাতে মধুখালী পৌরসভার গাড়াখোলা এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদক বিক্রির সময় হাতেনাতে আটক করে গাড়াখোলা খোকন সরকারের মেয়ে পুষ্প রানী রায় (৫৫) কে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

এ সময় মাদক ক্রয়ের অভিযোগে পৌরসভার বনমালীদিয়া গ্রামের সৈয়দ আতাহারের ছেলে লিয়াকত হোসেন (৬৩) কে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যামে তাকেও এক মাসের কারাদণ্ড প্রদান করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মধুখালী উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ এরফানুর রহমান।

এদিকে একই দিন রাত ৯টার দিকে অভিযান চালিয়ে পৌরসভার গোনদারদিয়া গ্রামের মোসলেম মল্লিকের ছেলে ইমদাদুল মল্লিককে তার মুদির দোকান থেকে ১০০ পুরিয়া গাঁজাসহ আটক করা হয়।

ঐ রাতেই পৃথক অভিযানে একটি মোটরসাইকেল চোর চক্রের একজন সদস্য এবং সক্রিয় ছাগল চোর চক্রের আরও তিনজনকে আটক করে পুলিশ।
আটককৃতদের সবাইকে বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুর ২টায় ফরিদপুরের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

এ ঘটনার বিষয় মধুখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) ফকির মোঃ তাইজুর রহমান বলেন,মাদক, চুরি ও অপরাধ দমনে পুলিশের নিয়মিত অভিযান চলছে। মধুখালী উপজেলাকে অপরাধমুক্ত রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও আরও জোরদার করা হবে। ওসি আরো বলেন মাদক নির্মূল্য ও অপরাধ দমনে পুলিশকে সহযোগিতা করার জন্য মধুখালীর সকল স্তরের মানুষের সহযোগিতা চায়। এছাড়াও তিনি আরো বলেন,কোনো মাদক কারবারি বা অপরাধীকে ছাড় দেওয়া হবে না। জনগণের সহযোগিতা পেলে অপরাধ দমন করা আরও সহজ হবে। তাই কেউ কোথাও মাদক বা অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য পেলে দ্রুত পুলিশকে জানাতে অনুরোধ করছি।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD