মঙ্গলবার | ৫ মে, ২০২৬ | ২২ বৈশাখ, ১৪৩৩

রায়পুরে অটোরিকশাচালক হত্যার আসামি গেসু গ্রেফতার

মো. রবিউস সানি আকাশ, লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুরের রায়পুরে অপহণের পর ব্যাটারিচালিত অটোরিকশাচালক রাজিব (১৮) হত্যার ঘটনায় প্রধান আসামি সোহেল ওরফে গিয়াসউদ্দিন গেসুকে গ্রেপ্তার করেছে রায়পুর থানা পুলিশ। বর্তমানে তিনি রায়পুর থানা হেফাজতে আছেন এবং তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে জানান পুলিশ।
রাজিব হত্যার প্রধান আসামি গেসুর গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে রায়পুর থানার সামনে জড়ো হন নিহত রাজিবের স্বজন ও এলাকাবাসী। এসময় তাঁরা বিক্ষোভ প্রদর্শন করেন এবং গেসুসহ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সবার সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি জানান।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, উপজেলার দক্ষিণ গাইয়ার চর ফজু মোল্লা স্টেশন এলাকার অটোরিকশাচালক মোস্তফার ছেলে রাজিব গত শুক্রবার (১ মে) রাত আনুমানিক ৮টার দিকে নিখোঁজ হন। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান পাননি। পরবর্তীতে রাত ৩টার দিকে অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা রাজিবের বাবার মুঠোফোনে কল করে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করে।
এর পরদিন শনিবার (২ মে) দুপুরে উপজেলার ক্যাম্পের হাট স্কুলের পশ্চিম পাশে একটি বাগান থেকে স্থানীয়রা একটি মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাজিবের মরদেহ উদ্ধার করে। প্রত্যক্ষদর্শীরা জানান, নিহতের মাথায় একাধিক আঘাতের চিহ্ন ছিল।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া জানান, চাঁদপুর সদর এলাকা থেকে গেসুকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাঁকে আদালতে সোপর্দ করা হবে। মামলার তদন্ত কর্মকর্তা ও হায়দরগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ বেলায়েত হোসেন তদন্ত কার্যক্রম পরিচালনা করছেন।
তিনি বলেন, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD