রবিবার | ২৮ জুন, ২০২৬ | ১৪ আষাঢ়, ১৪৩৩

রাজবাড়ী

রেলের শহরের ট্রেন পায়না খুঁজে প্ল্যাটফর্ম!

আব্দুস সালাম মিয়া

গলা ফাটিয়ে বলা হয় রেলের শহর রাজবাড়ী। একটি জেলার রেলওয়ে প্ল্যাটফর্ম অথচ আন্তঃনগর ট্রেনের ১২ টি কোচ থাকলে তার ৪টি কোচ’ই থাকে প্লাটফর্মের বাইরে। ব্রিটিশ সরকারের প্রতিষ্ঠিত রাজবাড়ী রেলওয়ে স্টেশন টি আর কোন উন্নয়নের ছোঁয়া পায়নি। অথচ এটি একটি জেলা শহরের রেলওয়ে স্টেশন প্লাটফর্ম। এখানে প্রতিদিন তিনটি অতি গুরুত্বপূর্ণ আন্তঃনগর ট্রেন ঢাকা -খুলনা, ঢাকা -বেনাপোল এবং ঢাকা -রাজশাহীতে নিয়মিত চলাচল করছে। এই আন্তঃনগর ট্রেনগুলোতে বারটি কোচ থাকে।

এই ১২ টি কোচের মধ্যে চারটি কোচ থাকে প্লাটফর্মের বাইরে। প্ল্যাটফর্মের বাইরে থাকা কোচগুলোতে যাত্রীদের মালামালসহ উঠানামা অত্যন্ত কষ্টকর। সারাদেশের রাস্তাঘাট  ব্যাপক উন্নয়ন হলেও স্বাধীনতার পর থেকে রাজবাড়ী জেলা চরমভাবে উন্নয়ন বঞ্চিত। এখানে উল্লেখযোগ্য তেমন কিছুই নেই!

রাজবাড়ীবাসীর প্রাণের দাবি একটি মেডিকেল কলেজ, একটি বিশ্ববিদ্যালয়,অত্যাধুনিক স্বাস্থ্যসেবা, রাস্তাঘাটের ব্যাপক উন্নয়ন এগুলো ছিল।কিন্তু বাস্তবে তার কিছুই হয়নি, উল্টো কোন কোন নেতার পকেট ভারী হয়েছে অনেক অনেক বেশি। রাজবাড়ী রেল স্টেশনে ট্রেনে উঠানামা যাত্রীদের এই ভোগান্তি সবারই চোখে পড়ে কিন্তু কারোরই কি কিছু করার আছে?

সামাজিক যোগাযোগ মাধ্যমে যাত্রীদের উঠানামার এই ভোগান্তি কয়েকদিন ধরে ব্যাপকভাবে প্রচারিত হচ্ছে। অনেকের সাথে কথা বলে জানা গেছে-সবাই চায় প্লাটফর্মটি সুন্দর এবং বর্ধিতকরণ হলে যাত্রীরা খুব সহজেই সকল ট্রেনে ওঠানামা করতে পারবে। এ ব্যাপারে রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করেছেন রাজবাড়ী জেলার সর্বস্তরের জনগণ।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD