বৃহস্পতিবার | ২৩ এপ্রিল, ২০২৬ | ১০ বৈশাখ, ১৪৩৩

হবিগঞ্জ সীমান্তে ১০ লক্ষাধিক টাকার ভারতীয় জিরা জব্দ

স্টাফ রিপোর্টার

সীমান্ত নিরাপত্তা রক্ষা এবং চোরাচালান প্রতিরোধে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর নিয়মিত অভিযানের অংশ হিসেবে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) বিশেষ অভিযানে অভিনব কায়দায় পাচারকালে প্রায় ১০ লাখ ৪০ হাজার টাকা মূল্যের ভারতীয় জিরা এবং ১টি গরু জব্দ করেছে।

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ ৫৫ বিজিবি ব্যাটালিয়নের একটি চৌকস আভিযানিক দল সীমান্ত থেকে প্রায় ৩ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলাধীন নোয়াহাটি নামক এলাকায় কৌশলগত অবস্থান নেয়।

বুধবার ( ২২ এপ্রিল) দুপুরে একটি সন্দেহভাজন ট্রাক আসতে দেখে সংকেত দিয়ে ট্রাকটি থামানো হয়। পরবর্তীতে বিজিবি টহলদল উক্ত ট্রাকটি তল্লাশি করে দেখা যায়, ট্রাকটিতে থাকা বস্তার ভেতরে অত্যন্ত সুকৌশলে ভারতীয় বিপুল পরিমাণ জিরা লুকানো রয়েছে। পাচারের উদ্দেশে নিয়ে যাওয়া এ সমস্ত জিরাগুলো তাৎক্ষণিকভাবে জব্দ করা হয়।

অপরদিকে হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলাধীন চিমটিবিল বিওপি নিয়মিত টহল দল বেলা ১২টার সময় সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে নলুয়া চা-বাগান নামক এলাকা হতে ১টি ভারতীয় গরু জব্দ করে।

জব্দকৃত মালামালের সিজার মূল্য আনুমানিক ১০ লক্ষ ৪০ হাজার টাকা। অবৈধভাবে আনা এই গরু এবং জিরাগুলো সংশ্লিষ্ট কাস্টমস অফিসে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

সীমান্ত সুরক্ষা ও চোরাচালান দমনে বিজিবির কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে ৫৫ বিজিবি ব্যাটালিয়ন কর্তৃপক্ষ জানায়, দেশের অর্থনীতিকে সুসংহত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে চোরাচালান প্রতিরোধে সীমান্তে গোয়েন্দা নজরদারি বৃদ্ধির পাশাপাশি সীমান্তবর্তী জনসাধারণের সক্রিয় সহযোগিতা ও সামাজিক সচেতনতা গড়ে তোলার আহবান জানিয়েছে বিজিবি।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD