মঙ্গলবার | ২১ এপ্রিল, ২০২৬ | ৮ বৈশাখ, ১৪৩৩

ইন্দুরকানী

ইন্দুরকানীতে মাথা গোজার ঠাই পেলেন শাহীনুর বেগম

আসাদুজ্জামান

ইন্দুরকানী(পিরোজপুর) প্রতিনিধি,
‎মানুষ মানুষের জন্য এই চেতনা থেকেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে মানবিক সহযোগিতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় এবার পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার বালিপাড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের হতদরিদ্র নারী শাহীনুর বেগম পেলেন নতুন একটি ঘর।
‎সোমবার (২৫ আগস্ট) বিকেলে নতুন ঘরের উদ্বোধন এবং চাবি হস্তান্তর করা হয়। এসময় ভার্চুয়ালি যুক্ত হয়ে ঘরটি উদ্বোধন করেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক প্রফেসর ডা. ফরহাদ হালিম ডোনার।
‎এই উদ্যোগ বাস্তবায়ন করেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের পরিচালক হাফিজ আল আসাদ সাঈদ খান।
‎স্থানীয়রা বলছেন, রাজনৈতিক নেতারা সাধারণত দলীয় কর্মসূচি ও ক্ষমতার রাজনীতিতে সীমাবদ্ধ থাকেন। কিন্তু তারেক রহমান দেখিয়েছেন মানবিক দায়িত্ববোধই একজন প্রকৃত নেতার মূল শক্তি। তারেক রহমানের এই ধারাবাহিক মানবিক সহায়তা সমাজে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করছে।
‎নতুন ঘর হাতে পেয়ে শাহীনুর বেগম চোখের পানি আটকে রাখতে পারেননি। তিনি আবেগাপ্লুত কণ্ঠে বলেন, ভাঙা ঘরে অসহায়ভাবে জীবন কাটিয়েছি বহু বছর। কখনও ভাবিনি আমারও একটি নিরাপদ ঘর হবে। তারেক রহমান ও যারা আমার পাশে দাঁড়িয়েছেন, তাদের প্রতি আমি চিরকৃতজ্ঞ।
‎এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি সভাপতি মোঃ ফরিদ আহমেদ,সাংগঠনিক সম্পাদক মোস্তান হাফিজ, জেলা মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক রেহেনা হাফিজ,বালিপাড়া ইউনিয়ন বিএনপির আহবায়ক ও প্যানেল চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম বাবুল তালুকদার, ইউনিয়ন বিএনপি সদস্য সচিব ও ইউপি সদস্য আব্দুল জলিল শেখ, সিনিয়র যুগ্ম আহবায়ক মো: রিয়াজুল ইসলাম বয়াতি, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ শাহিদুল ইসলাম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো: আল-আমিন হোসেন,উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব মো: জুয়েল রানা, উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক ওবায়দুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সাবেক প্রচার সম্পাদক কে এম শামীম রেজা প্রমুখ।
‎অনুষ্ঠান শেষে স্থানীয় মসজিদের ইমাম খালিদ সাইফুল্লাহ দোয়া ও মোনাজাত করেন।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD