সোমবার ০৮ সেপ্টেম্বর ভ্রাম্যমান আদালত – ৬, এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাজিদ আনোয়ার এর নেতৃত্বে অভিযান পরিচালিত হয় । অভিযানকালে বিআরটিএ কার্যালয় এলাকা থেকে ০৩(তিন) জনকে আটক করা হয়, পরে তারা ভ্রাম্যমান আদালতের কাছে নিজেদের অপরাধ স্বীকার করলে আদালত ০২(দুই) জনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অপর ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা করেন।
দণ্ডপ্রাপ্ত আসামী মোঃ মনিরুজ্জামান হাওলাদার(২৬) ও মো: মাসুদ(৩৮)অভিযোগ রয়েছে একটি প্রতারক চক্র বিআরটি তে আসা গ্রাহকদের দূরত্ব কাজ করে দেওয়ার প্রলোভন দেখিয়ে অর্থ অপ্রয়োজনীয় কাগজপত্র নিয়ে প্রতারণা করে আসছিল অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমান আদালতের অভিযান চালানো হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাজিদ আনোয়ার বলেন এই প্রতারক চক্রের বিরুদ্ধে আমাদের কাছে অভিযোগ রয়েছে বিআরটিএ, কার্যালয় দালাল মুক্ত রাখতে আমাদের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে এবং ভবিষ্যতেও অব্যাহত থাকবে।









