পদোন্নতি পেয়ে তত্ত্বাবধায়ক প্রকৌশলী থেকে অতিরিক্ত প্রধান প্রকৌশলী (চলতে দায়িত্ব) হলেন মোঃ ওয়াহিদুজ্জামান। রাষ্ট্রপতির আদেশক্রমে স্থানীয় সরকার বিভাগ উন্নয়ন-১ শাখার উপসচিব আশফিকুন নাহার স্বাক্ষরিত ৯ ফেব্রুয়ারি ২০২৬ তারিখের এক প্রজ্ঞাপনে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে।
এর আগে তিনি তত্ত্বাবধায়ক প্রকৌশলী মান-নিয়ন্ত্রণ ,সদর দপ্তর এলজিইডি অফিসে কর্মরত ছিলেন। বর্ণাঢ্য কর্মময় জীবনে তিনি স্থানীয় সরকার অবকাঠামো উন্নয়নে ব্যাপক ভূমিকা রেখেছেন। আলাপকালে তিনি শ্রদ্ধার সাথে স্মরণ করলেন, এলজিইডির প্রতিষ্ঠাতা প্রধান প্রকৌশলী তারই এলাকার প্রবাদ পুরুষ প্রকৌশলী কামরুল ইসলাম সিদ্দিকীর কথা। উল্লেখ্য যে, ওয়াহিদুজ্জামান কুষ্টিয়া জেলার অধিবাসী। এর আগে তিনি কক্সবাজার,চট্টগ্রাম, ময়মনসিংহ সহ বিভিন্ন এলাকায় নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে প্রশংসিত হয়েছেন।
দীর্ঘ অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আগামী দিনে আরো ভালো কিছু করতে চান বলে তিনি প্রতিবেদকের সাথে আলাপকালে জানান। তিনি বলেন- যতদিন এখানে আমার রিজিক আছে আমি অত্যন্ত নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে দেশের সেবা করে যেতে চাই । দায়িত্ব পালনকালে আমি শ্রদ্ধাভাজন প্রধান প্রকৌশলী সহ সকলের আন্তরিক সহযোগিতা ও দোয়া কামনা করছি।









