মঙ্গলবার | ৩০ জুন, ২০২৬ | ১৬ আষাঢ়, ১৪৩৩

কুকুরকে ধারালো অস্ত্র দিয়ে জখমের অভিযোগে ফার্নিচার ব্যবসায়ীকে গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার

বগুড়া শহরের কানছগাড়ী এলাকায় একটি পথকুকুরকে ধারালো অস্ত্র দিয়ে গুরুতর জখম করার অভিযোগে এক ফার্নিচার ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। নগরীর বকশিবাজার এলাকা থেকে সোমবার (২৯ জুন) রাত ১২টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

 

মঙ্গলবার (৩০ জুন) প্রধানমন্ত্রীর প্রেস উইং বিষয়টি নিশ্চিত করেছে।

 

 

এর আগে একইদিন প্রাণী নির্যাতনের অভিযোগে ‘বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’ (বাওয়া) বগুড়া শাখার আহ্বায়ক সদস্য মো. এমরান হোসেন বগুড়া সদর থানায় মামলাটি করেন।

গ্রেপ্তার মো. স্বপন নগরীর রহমাননগর এলাকার বাসিন্দা।

 

 

মামলার এজাহারে বলা হয়, বগুড়া কানছগাড়ী এলাকায় একটি পথকুকুরকে ধারালো অস্ত্র দিয়ে গুরুতর জখম করার অভিযোগে এক ব্যক্তির বিরুদ্ধে সদর থানায় এজাহার দায়ের করা হয়েছে। অভিযুক্ত মো. স্বপন (৪৫) কানছগাড়ী পুকুরপাড় এলাকার বাসিন্দা এবং তিনি ফার্নিচার ব্যবসার সঙ্গে জড়িত বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

 

 

সোমবার (২৯ জুন) বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (বাওয়া) বগুড়া সদর শাখার আহ্বায়ক সদস্য মো. এমরান হোসেন সদর থানায় এজাহার দাখিল করেন।

 

 

এজাহার সূত্রে জানা যায়, দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটে এমরান হোসেন খবর পান যে, কানছগাড়ী এলাকায় ইন্ডিপেন্ডেন্ট হাসপাতালের পশ্চিম পাশের একটি গলিতে একটি সাদা-কালো রঙের কুকুর গুরুতর আহত অবস্থায় পড়ে আছে। পরে তিনি ঘটনাস্থলে গিয়ে স্থানীয় দুই যুবক এসএম সাদিকুল ইসলাম ও রাফিদ ইয়াসাদের সহযোগিতায় আহত কুকুরটিকে উদ্ধার করে জলেশ্বরীতলার ডা. আকাশ পেটস কনসাল্টেন্সিতে নিয়ে যান।

 

 

পরে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর, বগুড়া সদরকে বিষয়টি জানানো হলে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, ভেটেরিনারি সার্জন, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তাসহ সংশ্লিষ্ট চিকিৎসকদের সমন্বয়ে কুকুরটির চিকিৎসা দেওয়া হয়। চিকিৎসকদের নিবিড় পরিচর্যায় কুকুরটির শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

 

 

এজাহারে আরও বলা হয়, চিকিৎসা চলাকালে অভিযুক্ত মো. স্বপন স্থানীয় এক সাক্ষীর বাড়িতে গিয়ে নিজের ভুল স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেন। পরবর্তীতে স্থানীয়দের কাছ থেকে জানা যায়, তিনিই ধারালো কোনো বস্তু দিয়ে কুকুরটিকে আঘাত করে গুরুতর জখম করেন।

 

 

ঘটনার প্রত্যক্ষ ও পরোক্ষ সাক্ষী হিসেবে স্থানীয় কয়েকজনের নাম এজাহারে উল্লেখ করা হয়েছে। আহত প্রাণীটির চিকিৎসা নিয়ে ব্যস্ত থাকায় থানায় অভিযোগ দায়ের করতে কিছুটা বিলম্ব হয়েছে বলেও অভিযোগকারী জানান।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD